ফরিদগঞ্জ ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেলে আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের তৃতীয় তলায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার আবহে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন মঞ্জিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, আব্দুর রহমান ও মাসুদ আলম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর এবং ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভূঁইয়া।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিলাদ ও দোয়া মাহফিলে দেশবাসীর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা নোমান। এ সময় নেতাকর্মীরা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণের পাশাপাশি গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৬:৫৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬