ফরিদগঞ্জ ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

মরণোত্তর সম্মাননা দেয়া হলো শিক্ষানুরাগী মরহুম কলিম উল্লাহ মিয়াকে

শামীম হাসান
  • আপডেট সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ৯৪৪ বার পড়া হয়েছে

কচি-কাঁচাদের খালাম্মা কবি সুফিয়া কামাল, রোকনুজ্জামান খান দাদাভাই ও খোন্দকার ইব্রাহিম খালেদকে উৎসর্গ করে সম্মাননা প্রদান করা হয় চাঁদপুরের ফরিদগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী মো. কলিম উল্লাহ মিয়াকে।

শনিবার (২৭মে) আনুষ্ঠানিকভাবে (মরণোত্তর) এ সম্মাননা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও নবীন কচি-কাঁচার মেলার উপদেষ্টা মো. নূরুল আমিন। প্রধান অতিথির হাত থেকে সম্মাননা ক্রেস্ট নেন মরহুমের দ্বিতীয় সন্তান বিশিষ্ট সাংবাদিক ফারুক আহম্মদ।

নবীন কচি-কাঁচার মেলার আহবায়ক সানজিদা নবী আদ্রিতা’র সভাপতিত্বে সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও নবীন কচি-কাঁচার মেলার উপদেষ্টা মো. নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি রওশানা আর ফিরোজ ও সহ-সভাপতি আল্পনা চৌধুরী।

এর আগে, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা’র সার্বিক ব্যবস্থাপনা ও ফরিদগঞ্জ নবীনকচি-কাঁচা মেলার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্য ও দেশের বিখ্যাত ব্যক্তিদের সফলতা নিয়ে চিত্রাঙ্কন করেন চাঁদপুর ও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে চাঁদপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠী ত্রিপুরা, বেদে ও তৃতীয় লিঙ্গ-এ তিন সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য অবলম্বনে এক মনোজ্ঞ গীতিনৃত্য পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মরণোত্তর সম্মাননা দেয়া হলো শিক্ষানুরাগী মরহুম কলিম উল্লাহ মিয়াকে

আপডেট সময় : ১২:৪০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩