ফরিদগঞ্জ ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাবেক এমপি ও প্রেসক্লাবের সভাপতির মধ্যস্থতায় নিষ্পত্তি ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘর পুড়ে ছাই, শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বিধবা ভাতার কার্ড আটকে রেখে আদায় করলেন টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৬২২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন মসু’র বিরুদ্ধে বিধবা ভাতার কার্ড আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বিধবা কোহিনুর বেগম জানান, প্রায় ১৭-১৮ বছর আগে স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় অন্যের বাড়িতে কাজ করে কষ্টে দিন কাটান। বহু চেষ্টা করে একটি বিধবা ভাতার কার্ড পেলে সামান্য ভাতার টাকায় কিছুটা স্বস্তি আসে।

কোহিনুর বেগমের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য মসু তার কার্ড আটকে দিয়ে ৫ হাজার টাকা দাবি করেন। পরে সুদে টাকা তুলে ৪ হাজার টাকা দেওয়ার পর তিনি কার্ডটি ফেরত পান। ভুক্তভোগীর ভাষায়, “মসু মেম্বর আমার গলায় পাড়া দিয়া টাকা নিছে। আবার কয়, আমি যে ৪ হাজার টাকা দিছি এডা যেন কেউ না জানে।”

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোশারফ হোসেন মসু বলেন, “মানুষ বিভিন্ন কাজে খুশি হয়ে দেয়, আর কি।”

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, “কেউ এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তবে খোঁজখবর নেওয়া হবে, অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়—ইউপি সদস্য মসুর বিরুদ্ধে এর আগেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিধবা ভাতার কার্ড আটকে রেখে আদায় করলেন টাকা

আপডেট সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫