ফরিদগঞ্জ ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

বিধবা ভাতার কার্ড আটকে রেখে আদায় করলেন টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৫৯৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন মসু’র বিরুদ্ধে বিধবা ভাতার কার্ড আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী বিধবা কোহিনুর বেগম জানান, প্রায় ১৭-১৮ বছর আগে স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় অন্যের বাড়িতে কাজ করে কষ্টে দিন কাটান। বহু চেষ্টা করে একটি বিধবা ভাতার কার্ড পেলে সামান্য ভাতার টাকায় কিছুটা স্বস্তি আসে।

কোহিনুর বেগমের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য মসু তার কার্ড আটকে দিয়ে ৫ হাজার টাকা দাবি করেন। পরে সুদে টাকা তুলে ৪ হাজার টাকা দেওয়ার পর তিনি কার্ডটি ফেরত পান। ভুক্তভোগীর ভাষায়, “মসু মেম্বর আমার গলায় পাড়া দিয়া টাকা নিছে। আবার কয়, আমি যে ৪ হাজার টাকা দিছি এডা যেন কেউ না জানে।”

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোশারফ হোসেন মসু বলেন, “মানুষ বিভিন্ন কাজে খুশি হয়ে দেয়, আর কি।”

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া বলেন, “কেউ এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তবে খোঁজখবর নেওয়া হবে, অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়—ইউপি সদস্য মসুর বিরুদ্ধে এর আগেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিধবা ভাতার কার্ড আটকে রেখে আদায় করলেন টাকা

আপডেট সময় : ০৮:১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫