ফরিদগঞ্জ ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জের ধানুয়া-গাজীপুর সেতু এখন দুশ্চিন্তা নাম 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৮১৮ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ধানুয়া-গাজীপুর সেতুর সংযোগ সড়কে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। সেতুর গাজীপুর অংশের নিচের বালু সরে গিয়ে এ ধস দেখা দেয়। এতে সেতু ও সংযোগ সড়কের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িসহ অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ভাঙন আরও বাড়তে পারে। ফলে সেতু ও সড়কের মধ্যে পুরোপুরি বিচ্ছিন্নতা দেখা দিতে পারে, যা মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি করবে।
এলাকাবাসী জানান, ভাঙনের ফলে ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম, গাড়ি চালক মফিজুল ইসলাম ও শিক্ষার্থী আল-আমিন জানান, প্রতিদিনই ভাঙনের পরিধি বাড়ছে। দ্রুত সংস্কার না হলে এই সড়কে চলাচল অনিরাপদ হয়ে উঠবে।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, ভাঙনের বিষয়টি জেনেছি। দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সেতুর অপর অংশে ভাঙন দেখা দিলে দ্রুত তা মেরামত করা হয়েছিল।
জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। ৯৯ মিটার দীর্ঘ এ সেতু ২০১৯ সালের শেষের দিকে উদ্বোধন করা হয়।
প্রতিদিন বিকেলে বিভিন্ন এলাকা থেকে বহু দর্শনার্থী সেতু এলাকায় ভিড় করেন। ঈদসহ অন্যান্য ছুটির দিনগুলোতে সেতু এলাকাটি একটি পর্যটন স্পটে রূপ নেয়।
তবে রক্ষণাবেক্ষণের অভাব এবং অপরিকল্পিত মৎস্যচাষ ও অবৈধ ড্রেজিংয়ের কারণে সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এর আগে সেতুর ধানুয়া অংশেও একই ধরনের ভাঙন দেখা দিয়েছিল, যা পরে মেরামত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জের ধানুয়া-গাজীপুর সেতু এখন দুশ্চিন্তা নাম 

আপডেট সময় : ০৮:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫