ফরিদগঞ্জ ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১ ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী ফরিদগঞ্জ জাতীয় পতাকা ছাড়াই চলছে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবু ভোটারদের দ্বারে পাইকপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

‎ফরিদগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড় ভাই কামরুল হাসান রতনকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে মো. শাহাদাত হোসেন সরদারকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
‎
‎মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সরদার ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির মৃত আলী আহম্মদ সরদারের ছেলে। নিহত কামরুল হাসান রতন একই গ্রামের মো. আবুল বাসারের ছেলে।
‎
‎মামলার বিবরণে জানা যায়, শাহাদাত নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের জেরে শাহাদাত তার স্ত্রীকে মারধর করে সন্তানদেরসহ বাড়ি থেকে বের করে দেন।
‎
‎এ ঘটনায় আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। এ ছাড়া কামরুলের সঙ্গে অসদাচরণের ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। এসব বিরোধের জেরে শাহাদাত ক্ষিপ্ত হয়ে কামরুলকে হত্যার পরিকল্পনা করেন।
‎এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শাহাদাত।
‎
‎এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
‎এ ঘটনায় ওই দিনই নিহতের ছোট ভাই আরমান হোসেন বাদী হয়ে শাহাদাতের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ তদন্ত শেষে ২০২২ সালের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
‎
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর ধরে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এ রায় দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সফিকুর রহমান ভূঁইয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ

আপডেট সময় : ০৪:৪৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬