ফরিদগঞ্জ ০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার নার্সারি থেকে গাঁজার গাছ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৭৯১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পৌর যুবদল নেতার মালিকানাধীন নার্সারি থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে ফরিদগঞ্জ পৌরসভার কেরোয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেওয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী ও পুলিশ যৌথভাবে কেরোয়া গ্রামের সাবেক কাউন্সিলর ও যুবদল ফরিদগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক আমিন মিজির ফার্মে অভিযান চালায়। ফার্মটির নার্সারি অংশে গাঁজার গাছ চাষের প্রমাণ মেলে। অভিযানের সময় আমিন মিজিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

অভিযান শেষে উদ্ধারকৃত গাঁজার গাছ আলামত হিসেবে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

এদিকে অভিযানের তথ্য গণমাধ্যমে নিশ্চিত করতে ফরিদগঞ্জ সেনা ক্যাম্প থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাবে একটি লিখিত প্রেস রিলিজ পাঠানো হয়েছে।

ফার্মটি সম্পর্কে থানার উপ-পরিদর্শক আবু তাহের বলেন, “ফার্মটি আমিন মিজির মালিকানাধীন। অভিযান চালিয়ে সেখানে গাঁজার গাছ পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, রাতে সেনা ও পুলিশ সদস্যদের উপস্থিতি এবং গাঁজার গাছ উদ্ধার সম্পর্কে তারা অবগত হয়েছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এবং পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারি এক যৌথ বিবৃতিতে জানান, “আমরা ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জেনেছি। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো অপরাধের বিরুদ্ধে যে পদক্ষেপ নেয়, তার প্রতি আমাদের শ্রদ্ধা ও সমর্থন রয়েছে।” অভিযুক্ত আমিন মিজির মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার নার্সারি থেকে গাঁজার গাছ উদ্ধার

আপডেট সময় : ০১:১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫