ফরিদগঞ্জ ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব – ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

শামীম হাসান
  • আপডেট সময় : ০৩:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৭৭১ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব – ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
শুধু খেলাধুলা করলেই চলবেনা, ঠিকঠাক মতো পড়ালেখাও করতে হবে
……….মুহাম্মদ শফিকুর রহমান এমপি 
খেলা মানুষের মন এবং শরীরকে সুস্থ রাখে, ফুটবল অসম্ভব একটি আনন্দের খেলা৷ শুধু খেলাধুলা করলেই চলবেনা, ঠিকঠাক মতো পড়ালেখাও করতে হবে। বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট বঙ্গবন্ধুকে জানার জন্য, স্বাধীনতাকে জানার জন্য এবং দেশকে জানার জন্য। যে স্বাধীনতার ইতিহাস জানবে না সে দেশকে ভালোবাসতে জানবে না৷ আমাদের দেশের এ মাটি শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তে ভেজা মাটি। মাটির মূল্যায়ন আমাদের করতে হবে। আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী দেশ রত্ন  মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যোজন যোজন এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও এগিয়ে যাবে।
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনুর্ধ্ব – ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান।
বুধবার (১৪ জুন) বিকালে ফরিদগঞ্জ উপজেলা পর্বের ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুর নাহার’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীর কাজল, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শরীফ হোসেন খাঁন, ১১ নং চরদুখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন ভূঁইয়া সহ অন্যান্যরা।
উপজেলা পর্বের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘ফরিদগঞ্জ পৌরসভা একাদশ’ বনাম  ‘৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদ একাদশ’। ত্রিশ মিনিট করে ষাট মিনিটের খেলার প্রথমার্ধে একটি গোল করে এক-শূন্য গোল ব্যবধানে এগিয়ে যায় পৌরসভা। খেলার দ্বিতীয় আর্ধে পর পর দুই দুইটি গোল করে দুই-এক গোল ব্যবধানে ম্যাচে জয় লাভ করে ফরিদগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয় ‘৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন একাদশ’৷ ফাইনাল খেলার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন, রানস-আপ ও কয়েকটি ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় এবং তিনটি খেলার ভ্যানুতে খেলা আয়োজনে সহযোগীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব – ১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

আপডেট সময় : ০৩:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩