ফরিদগঞ্জ ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১ ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী ফরিদগঞ্জ জাতীয় পতাকা ছাড়াই চলছে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবু ভোটারদের দ্বারে পাইকপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোহাগ হোসেন (৪০) ও তার স্ত্রী বিউটি বেগম (৩৮) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শোভান গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ মোস্তফা নামে তিন নম্বর আসামীকে আটক করে।

অভিযুক্তরা হলেন, শোভান গ্রামের মৃত আসলাম তালুকদারের ছেলে আঃ লতিফ তালুকদার (৬৫), আঃ লতিফ তালুকদারের ছেলে মোঃ জুয়েল (৩২), মৃত মকবুল তালুকদারের ছেলে মোঃ মোস্তফা (৩৬) এবং আঃ লতিফ তালুকদারের স্ত্রী মোসা: মনি বেগম (৫২)।

অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ হোসেনের ভাই লোকমান তালুকদারের সথে আঃ লতিফ তালুকদারের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ঘটনার দিন অভিযুক্ত আঃ লতিফ তালুকদার দেশীয় অস্ত্র নিয়ে লোকমান তালুকদারকে মারার জন্য মসজিদের দিকে যান। বিষয়টি বাদীর ছেলে ফরিদ দেখে ফেলার পর লোকমান তালুকদারকে অবগত করে। এর আঃ লতিফ ক্ষিপ্ত হয়ে ফরিদকে ধাওয়া করেন। পরবর্তীতে সোহাগ হোসেন বিষয়টি জানতে পেরে আঃ লতিফ তালুকদারকে জিজ্ঞাসাবাদ করলে লতিফ তালুকদার ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী বিউটি বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাকেও এলোপাতাড়ি মারধর করে।হামলার একপর্যায়ে অভিযুক্তদের আঘাতে ভুক্তভোগীরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

অভিযোগকারী সোহাগ আরও জানায়, এ ঘটনার পরে হামলাকারীরা আমাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। যদি আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি, তাহলে আমাদেরকে প্রাণে মেরে পেলবে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক শাহাদাত জানায়, থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার, একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১

আপডেট সময় : ০৩:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬