ফরিদগঞ্জ ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পা হারিয়েও হার মানেননি আবু তাহের-জেসমিন ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ৬১৬ বার পড়া হয়েছে

পারভেজ মোশাররফ

ফরিদগঞ্জের সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে।

২৮জুন মঙ্গলবার উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের পূর্ব মাথায় রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের সামনে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত স্থানীয় এবং বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী সহ প্রায় দুইশতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্বাবধানে রক্তের গ্রুপ নির্নয়ে কাজ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁদপুর জেলা শাখার সাবেক যু্ব-প্রধান খায়রুল আলম জনি এবং সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা সংগঠন প্রজ্জ্বলনের সদস্য সচিব শামীম হাসান। রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য নাঈমুল হাচান, নাঈম চৌধুরী, কামরুল মোল্লা, আল-আমিন, ইকবাল গাজী, হাচান আটিয়া সহ সংগঠনের কয়েকজন সেচ্ছাসেবী।

সাংগঠনিক সূত্রে জানা যায়, সংগঠনটি ফরিদগঞ্জ উপজেলায় গত ৩ বছর ধরে ধারাবাহিকভাবে সামাজিক ও মানবিক কাজে অগ্রনী ভুমিকা পালন করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ এই সংবাদ প্রতিনিধিকে জানান,আমরা সমাজ ও মানুষের সেবায় সর্বদা প্রস্তুত। আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছি। গত ২১ জুন মঙ্গলবারেও আমাদের সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ও শিক্ষার্থী প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করেছি। কিন্তু ওইদিন আমরা চাহিদা অনুযায়ী রক্তের গ্রুপ নির্ণয় করতে পারিনি। তাই এক সপ্তাহের মাথায় আমরা আজকে আবার আমাদের এলাকার সাধারন মানুষ আর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ক্যাম্পিংয়ের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আজকেও আমরা প্রায় ২০০ শতাধিক জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করতে পেরেছি। তিনি আরো জানান,আজকের এই আয়োজন সহ সকল আয়োজনে যারা আমাদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন ভাবে সহযোগীতা করে যাচ্ছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং এইভাবে মানুষেে সহযোগিতা আর ভালোবাসা পেলে সকল ভালো কাজের এই ধারা অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

আপডেট সময় : ০৪:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২