ফরিদগঞ্জ ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী ফরিদগঞ্জ জাতীয় পতাকা ছাড়াই চলছে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম ফরিদগঞ্জে জমির অভাবে নতুন সাবস্টেশন চুক্তি অনিশ্চিত ॥ চরম ভোগান্তিতে লাখো গ্রাহক নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবু ভোটারদের দ্বারে পাইকপাড়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শিমুল হাছান গুরুতর আহত ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন ফরিদগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলা ।। হাতের কবজি ও নাকের হাড় ভাঙার অভিযোগ

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর এলাকায় অবস্থিত মেসার্স মাহাবুব চেয়ারম্যান ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরের আগস্ট মাসে জেলা প্রশাসকের সঙ্গে ইটভাটা মালিকদের অনুষ্ঠিত এক সভায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়েছিল। একই সঙ্গে সংশ্লিষ্ট ইটভাটার মালিকদের এ বিষয়ে নোটিশও প্রদান করা হয়। তবে নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, চাঁদপুর জেলায় চিহ্নিত ৪৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর বৈরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ১২:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬