ফরিদগঞ্জ ১২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ ভাইরাল নারী ও তার স্বামী আটক ফরিদগঞ্জ গাজীপুর বাজারে রাস্তা কেটে ফেলায় ঘটছে দুর্ঘটনা পুষ্প-শাওনের গোলঝলক, এবার শিরোপার মহারণ! ২৮ নভেম্বর ডিসি কাপের ফাইনালে মুখোমুখি হবে ফরিদগঞ্জ-চাঁদপুর সদর ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর

ফরিদগঞ্জ পৌরসভায় অনলাইন নাগরিক সেবা শুরু

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ৯১১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ পৌরসভায় অনলাইনে ৩৪ ধরনের নাগরিক সেবা প্রাপ্তির কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকালে অনলাইনে আবেদিত এক পৌরবাসীকে নাগরিকত্ব সনদ দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, নিবার্হী প্রকৌশলী নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো: শাহাবুদ্দিন প্রমুখ।

পৌর নিবার্হী কর্মকর্তা শাহ সুফিয়ান খান বলেন, দেশের ৩২৮টি পৌরসভার মধ্যে ৭০তম পৌরসভা হিসেবে অনলাইনে ৩৪টি নাগরিক সেবা কার্যক্রম শুরু হলো। আশা করছি এর মাধ্যমে পৌর নাগরিকরা ঘরে বসেই এসব সুবিধা বুঝে নিতে পারবে।
অনলাইন কার্যক্রম বিষয়ে পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং পরবর্তী স্মার্ট বাংলাদেশ গড়তে যেই পদক্ষেপ নিয়েছেন। তারই অংশ হিসেবে আজ থেকে পৌরবাসী এবং প্রবাসী পৌরবাসী অনলাইনের মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবে। এইজন্য তাদেরকে www.prottoyon.gov.bd এই সাইটে গিয়ে আবেদন করতে হবে। আশা করছি নাগরিকরা তাদের কাঙিঙ্খত সেবা গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জ পৌরসভায় অনলাইন নাগরিক সেবা শুরু

আপডেট সময় : ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩