ফরিদগঞ্জ ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ

ফরিদগঞ্জে পূর্ব বড়ালী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব’

শামীম হাসান
  • আপডেট সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৪৬৬ বার পড়া হয়েছে

পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘ আয়োজিত ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ৭ম আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামোন্টের ফাইনাল পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের আহ্বায়ক শহিদ উল্ল্যা বেপারীর সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমান রনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব শাহজাহান কবির।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তারুণ্যের সম্মেলিত প্রচেষ্টায় যে কোন ভালো উদ্যোগ সফল করা সম্ভব। টুর্নামেন্ট আয়োজন করতে যারা শুরু থেকে এপর্যন্ত সহযোগিতা করেছেন সকলকে কৃতজ্ঞতা জানাই। উঠতি বয়সী ছেলেদের সকল প্রকার বিপথ থেকে রক্ষা করতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌর যুব দলের সভাপতি মোঃ ইমাম হোসেন পাটওয়ারী, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেছার আহম্মেদ, পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের সাবেক সহ-সভাপতি নূরে আলম ভূট্টো, ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ছালাউদ্দিন মিয়াজী, পূর্ব বড়ালী যুব উন্নয়ন সংঘের যুগ্ম-আহ্বায়ক মাসুদ আলম দুলাল। টুর্নামেন্ট আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন সোহেল রানা বরকন্দাজ৷

ফাইনালে মুখোমুখি হয় রুদ্রগাঁও ফুটবল একাদশ ও ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব একাদশ। খেলার নির্ধারিত সময়ে কোন দলের গোল না হওয়ায় ট্রাইবেকার সমীকরণে ৩ – ২ ব্যবধানে ম্যাচ জিতে এবারের আসরে চ্যাম্পিয়ন হয় ‘ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে পূর্ব বড়ালী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাব’

আপডেট সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫