ফরিদগঞ্জ ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জ পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ইউএনও সুলতানা রাজিয়া

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৭২৫ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুলতানা রাজিয়া। সোমবার (৫ মে ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার কার্যালয়ে প্রশাসকের দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে পৌর সহায়ক কমিটি।
এ সময় গত ১৯ আগস্ট ২০২৪ থেকে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.আর. এম জাহিদ হাসানের কাছ থেকে লিখিত ভাবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত পৌর প্রশাসক সুলতানা রাজিয়া।
 পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মিসবাহ উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জ পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ইউএনও সুলতানা রাজিয়া

আপডেট সময় : ০১:৫৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫