ফরিদগঞ্জ ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউ আইডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কয়েক দশকের চলাচলের পথ কাঁটাতারের বেড়ায় বন্ধ! ‎ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১ ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী

ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের A+ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২ ১০৪৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের A+ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা

শামীম হাসান : ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিদ্যালয় কতৃপক্ষ। এ দিন মোট ৫০ জন শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রধান করা হয়।

৩ ডিসেম্বর (শনিবার) সকালে ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীন কাজল’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিকা সুলতানা রাজিয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক আনসার উদ্দিন হাওলাদার, জেসমিন আক্তার, নিগার সুলতানা এবং রফিক মন্ডল, মাহাবুব আলম সোহাগ, শিউলী আক্তার, আব্দুল আলী, শাখাওয়াত হোসেন এবং সাংবাদিক আনিসুর রহমান সুজন সহ অন্যান্যরা।

ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও উপস্থিতির একাংশ।

এর আগে অনুষ্ঠানে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রাজন গাজী, হুুমাইয়ারা তানজীন, তাসলিমা তিশা।

উল্লেখ্য ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে জেনারেল শাখার তিন বিভাগে ৪৬ জন এবং কারিগরী শাখার ৪ জন শিক্ষার্থী সহ মোট ৫০ জন শিক্ষার্থী সাফল্যের সাথে A+ পাওয়ার গৌরব অর্জন করেন৷ এবছর A+ প্রাপ্তি ও সামগ্রিক ফলাফল বিবেচনায় উপজেলায় প্রথম স্থান অর্জন করে উপজেলা সদরে অবস্থিত এই বিদ্যালয়টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের A+ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৪৭:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২