ফরিদগঞ্জ ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৪৬০ বার পড়া হয়েছে

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে দেশে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বিএনপি। তাই নারীরা সর্বদা ধানেরশীষকে ভালোবেসে ভোট দিয়েছে। যদিও গত তিনটি নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, তবুও ২৪’এর গণঅভ্যুত্থানে নারীরাও অধিকার প্রতিষ্ঠায় মাঠে নেমেছিল।

শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) বিকালে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের মহিলা দলের আয়োজনে বিরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান

প্রধান অতিথির বক্তব্যে লায়ন হারুনুর রশিদ আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে নারীরা যদি আবারো বিএনপির প্রতি বিশ্বাস রাখেন, তবে তাদের অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিএনপির ৩১ দফায় নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়নের সুনির্দিষ্ট ঘোষণা রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোনো সংস্কার বাকি থাকবে না। সমাবেশ পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সেলিম গাজী

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান,
যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী,
ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক ফজলুল করিম,
সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম,
সাবেক যুবদল সভাপতি রুহুল আমিন দেওয়ান,
ইউনিয়ন ছাত্রদলের মনির হোসেন, আ. গাফ্ফার,
সাবেক যুবদল নেতা আরাফাত হোসেন দিপু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে মহিলা সমাবেশ

আপডেট সময় : ০৯:১৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫