ফরিদগঞ্জ ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ

সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাহারের কথা জানালেন অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৫১৩ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডড. জাহিদুল ইসলাম রোমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এর কারণ ব্যাখা করে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি বলেন, আমার পরিবার রাজনৈতিক আদর্শের পরিবার। আবার বাবা বিমান বাহিনীর চাকুরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। তিনি সংসদ সদস্য হওয়ার পাশাপাশি চাঁদপুর জেলা আওয়ামীলীগের আমৃত্য সভাপতি ছিলেন। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমি কখনোই দলের তথা নৌকার বিরুদ্ধে নির্বাচন করার কথা চিন্তা করতে পারি না। তাই শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন করার পঙ্গুত্য স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু এতদিন নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। শেষ পর্যন্ত দলের প্রতি আমার অকৃত্রিম ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।

ফরিদগঞ্জ প্রেসক্লারে সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, মশিউর রহমান মিঠু, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, অ্যাড. মাহবুব আলম, পৌর যুবলীগের যুগ্মআহ্বায়ক এস এম সোহেল রানা, আওয়ামীলীগ নেতা নুরের রহমান সুমন, আমিন হোসেন এমরান, তাঁতী লীগ সভাপতি মিজান গাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি বাকী বিল্লাহ সোহাগ প্রমুখ।

এর আগে জেলা রিটানিং অফিসারের কাছে অ্যাড. জাহিদুল ইসলাম রোমান মনোনয়নপত্র প্রত্যাহার পত্র জমা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবাদ সম্মেলনে মনোনয়ন প্রত্যাহারের কথা জানালেন অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

আপডেট সময় : ০১:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩