ফরিদগঞ্জ ০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

মোঃ নূর হোসেন পাটওয়ারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৪০১ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নূর হোসেন পাটওয়ারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার এ অর্জনে ফরিদগঞ্জ উপজেলার শিক্ষক সমাজ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। শিক্ষক নেতৃত্বে চাঁদপুরের সক্রিয় অংশগ্রহণকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনের পর মোঃ নূর হোসেন পাটওয়ারি এক প্রতিক্রিয়ায় বলেন,
“এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় আমি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি জনাব মোঃ আবুল কাশেম স্যার এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “এছাড়াও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি সমিতির মিডিয়া সম্পাদক জনাব এস কে শহিদ স্যার, চাঁদপুর জেলা সভাপতি জনাব মোঃ মোস্তফা কামাল স্যার এবং আমার প্রিয় নেতা জনাব মোঃ গিয়াস উদ্দিন কবির স্যারের প্রতি, যাঁদের প্রেরণা ও সহযোগিতা আমাকে এ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

উল্লেখ্য মোঃ নূর হোসেন পাটওয়ারি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি লড়াইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি পেশাজীবী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোঃ নূর হোসেন পাটওয়ারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নির্বাচিত

আপডেট সময় : ০৪:৩১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫