ফরিদগঞ্জ ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫

ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩১৫ বার পড়া হয়েছে

দেশ ও মানুষের কল্যাণে কলম চলবে এই শ্লোগানে পথ চলা বরেণ্য সাংবাদিকদের দ্বারা প্রতিষ্ঠিত সংগঠন ‘ফরিদগঞ্জ প্রেসক্লাব’র বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তন থেকে সড়ক পথে কক্সবাজার সমুদ্র সৈকতের অভিমুখে যাত্রা শুরু করেন প্রেসক্লাবের সদস্যরা।
৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণে সড়ক ও নদীপথে উন্নত মানের বাহন যোগে কক্সবাজার সমুদ্র সৈকত, মহেশখালী ও আশপাশের নান্দনিক পর্যটন স্পট ঘুরে দেখেন তারা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভ্রমণ শেষে শুক্রবার ( ২৮ নভেম্বর) রাতে একই স্থানে ফিরে আসেন প্রেসক্লাবের সদস্যরা।
প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের নেতৃত্বে অনুষ্ঠিত বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৫ এ অংশ নেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আবদুস ছোবহান লিটন, প্রতিষ্ঠাতা সদস্য নাছির উদ্দিন পাঠান,এসএম মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক মো. মহিউদ্দিন, বর্তমান কমিটির সহসভাপতি মশিউর রহমান মাস্টার, একেএম সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, এসএম ইকবাল হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক মো.জাহিদুল ইসলাম, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক বারাকাত উল্যাহ পাটওয়ারী, সাংস্কৃতিক সম্পাদক তাপস চক্রবর্তী, পাঠাগার সম্পাদক মাছুম আলম তালুকদার, কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন সাগর, এমরান হোসেন লিটন, জাকির হোসেন সৈকত, শিমুল হাছান, সদস্য মামুন হোসাইন, ফাহাদ খাঁন, ফখরুল পাঠান, আমান উল্যাহ ফারাবী, আব্দুল কাদির,মেহেদী হাসান, সহযোগী সদস্য শামীম হাসান, জসিম উদ্দিন, এফএ মানিক, শাখাওয়াত হোসেন মিন্টু ও প্রেসক্লাবের অফিস সহায়ক সাইমন হোসেন।
সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, পেশাগত সহযোগিতা ও মানসিক সতেজতা বৃদ্ধিতে এ ধরনের ভ্রমণের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে সৃজনশীলতা ও নতুন উদ্যমে কাজের অনুপ্রেরণা জোগায় এ ধরনের আয়োজন।
৩ দিনব্যাপী বার্ষিক এ আনন্দ ভ্রমণ, সৌহার্দ্য ও মিলনমেলার এক অনন্য স্মৃতি, যা দীর্ঘদিন মনে গেঁথে থাকবে অংশগ্রহণকারীদের হৃদয়ে।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণে সার্বিক সহযোগীতার জন্য সকল শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন

আপডেট সময় : ০৫:১৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫