ফরিদগঞ্জ ০১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলের জন্য আত্মহত্যার প্ররোচনার মামলার অভিযোগে মানববন্ধন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে সন্তোষপুর দরবার শরীফে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫

ফরিদগঞ্জ পৌরসভায় তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ৩৩৬ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভায় তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) দুপুরে পৌরসভা মিলনায়তনে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারুণ্যের শক্তিই আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এদেশে যত আন্দোলন- সংগ্রাম হয়েছে তার সামনের সারিতে ছিলেন আমাদের তরুণরা। তাই তরুণদের ভাবনায় বা তাদের চোখে আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই। সেজন্যে আমাদের এই তারণ্যের উৎসব। এই উৎসবে শুধু ক্রীড়া, সাহিত্যচর্চা নয়, কর্মশালার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে আগামী বাংলাদেশ কেমন দেখতে চাই তা উঠিয়ে আনতে চাই। আশা করছি আমরা সফল হবোই।

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ আর জাহিদ হাসানের সভাপতিত্বে এবং ছাত্র প্রতিনিধি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাকিল মুসফিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান মিরাজ।

আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহ সুফিয়ান খান, গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধি শামীম হাসানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জ পৌরসভায় তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা

আপডেট সময় : ০৮:০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫