ফরিদগঞ্জ ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদগঞ্জে নিয়োগের পর ৬ মাসই অনুপস্থিত, হঠাৎ হাজিরা খাতায় সই ফরিদগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন : সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৬ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা গভীর রাতে জানালার গ্রিল কেটে হানা, গলায় দা ঠেকিয়ে লুট ২ ভরি স্বর্ণ কার দাপটে চলে ফরিদগঞ্জ রেজিস্ট্রি অফিস ৬০ হাজার টাকা উত্তোলন, এসএমএস এলো ১ লক্ষ টাকার নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা

ফরিদগঞ্জ আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন

শামীম হাসান
  • আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ৪৭৩ বার পড়া হয়েছে

২৩ ডিসেম্বর (সোমবার) ইলিশের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের “গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” এর উদ্বোধন করতে আসছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ লিজেন্ডারি ক্রিকেটার হাবিবুল বাশার সুমন। গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৪ আয়োজক কমিটি এবং হাবিবুল বাসার সুমনের একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ার মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে এর আগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হলেও এবারের টুর্নামেন্টে থাকছে বেশ কিছু চমক। এবছর শিরোপা অর্জনের লড়াইয়ে মাস ব্যাপি এই টুর্নামেন্টে মোট ১৯ টি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী ১২ দল। চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি হিসেবে থাকবে ২ লক্ষ টাকা এবং রানার্সআপ দলের জন্য থাকবে এক লক্ষ টাকা।

টুর্নামেন্টকে আকর্ষণীয় ও বর্ণিল ভাবে উপস্থাপন করতে উদ্বোধনের আগের রাত থেকেই হবে জমকালো আতশ বাজি। পরদিন মাঠের খেলায় হবে জমকালো উদ্বোধন।

শুধু মাত্র জমকালো উদ্বোধনী আয়োজনই নয়, পুরো টুর্নামেন্টের সবগুলো খেলা “GRIDAKALINDIA CRICKET TOURNAMENT 2024” ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করবে “ই স্পোর্টস” অনলাইন ব্রডকাস্টিং প্রতিষ্ঠান। খেলার মাঠে থাকবে ভিআইপি গ্যালারিও। ভিন্ন দলের হয়ে ব্যাট ও বল হাতে আলো ছড়াবেন দেশ সেরা টেপটেনিস ক্রিকেটার, বাবলু আহমেদ (হেলিকাপ্টার বাবলু) রাসেল আহমেদ শুক্কুর (কিং শুক্কুর) ও দেশের প্রথম বিভাগ ক্রিকেট খেলা  ক্রিকেটার শাহরিয়ার কোমল, সাকলাইন, রুম্মন সহ তরকা ক্রিকেটাররা। সফলতম একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে ক্রীড়া প্রেমী  সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খাঁন ও সোহেল খাঁন সহ আয়োজক কমিটির সদস্য অনাগত পরিশ্রম করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জ আসছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন

আপডেট সময় : ০৪:০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪