ফরিদগঞ্জ ০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জে সড়কের উপর কোরবানীর পশুর হাট ॥ তীব্র যানজটে ভোগান্তি চরমে

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৪৫৬ বার পড়া হয়েছে
সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে চাঁদপুরের ফরিদগঞ্জে মহাড়কের উপর কোরবানীর পশুর হাট বসেছে। চাঁদপুর-লক্ষ্মীপুর আ লিক মহাসড়কের নারকেলতলা এলাকায় শুক্রবার (১৪ জুন) এই বাজার বসে। ফলে সড়কের দুই পাশেই দুপুরের পর থেকে যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সরকার ঈদের যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কের উপর কোরবানীর পশুর হাট নিষিদ্ধ করেছে। কিন্তু চাঁদপুর-লক্ষ্মীপুর আ লিক মহাসড়কের বাগাদী চৌরাস্তা, ভাটিয়ালপুর চৌরাস্তা ও নারকেলতলা এলাকায় কোরবানীর পশুর হাট বসেছে। বাগাদী চৌরাস্তা ও ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় সড়ক ফাঁকা রেখে গরুর বাজার বসলেও নারকেলতলা বাজারে তা মানা হয়নি। সড়কের উপরই গরুর বাজার বসানো হয়েছে। ফলে শুক্রবার দুপুরের পর থেকে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
নারকেলতলা বাজারের ইজারাদার জহিরুল ইসলাম জানান, পুর্বদিন গরু বিক্রি কম হওয়ায় আজ বাজারে ক্রেতা বেড়েছে, তাই সড়কে চাপ বেড়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়েছি। যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডলকে এব্যাপারে ফোন দিলেও তিনি কল রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সড়কের উপর কোরবানীর পশুর হাট ॥ তীব্র যানজটে ভোগান্তি চরমে

আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪