ফরিদগঞ্জ ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

ফরিদগঞ্জে সাত হাজারের অধিক ইয়াবাসহ ১ নারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ৬৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে সাত হাজার ৫০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জের চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর তফাদার বাড়ি থেকে তাকে আটক ও এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

জানা গেছে, আটক তরুণীর নাম তামান্না বেগম। তিনি লড়াইরচর গ্রামের তফাদার বাড়ির মো. রাসেলের স্ত্রী। রাসেল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর তফাদার বাড়িতে রাসেলের বসতঘরে তল্লাশি চালিয়ে সাত হাজার পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তার স্ত্রী তামান্নাকে আটক করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, রাসেল দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। তার বসতঘরে অভিযান পরিচালনা করে সাত হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ তার স্ত্রীকে আটক করা হয়।

তিনি আরও জানান, মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেলকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সাত হাজারের অধিক ইয়াবাসহ ১ নারী আটক

আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২