ফরিদগঞ্জ ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪

ফরিদগঞ্জে শিক্ষাপ্রেম ও মানবসেবার ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৪৪৪ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১০ জুন) গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এছাড়া ১০ বারের বেশি রক্তদাতাদের সংবর্ধনা, মাস্ক বিতরণ, আলোচনা সভা, কেক কাটা এবং আগামীর পরিকল্পনা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. পারভেজ মোশারফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাব্বি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান ও সমাজসেবক মাসুদ মিজি মামুন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—নোভাটেক ফার্মাসিউটিক্যালস-এর কর বিভাগের ব্যবস্থাপক মাহবুবুল আলম মিলন পাটওয়ারী, খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, অ্যাডভোকেট সোহরাব হোসেন সৌরভ, অ্যাডভোকেট কামাল হোসেন, ইউপি সদস্য আসাদুজ্জামান খান কালু, প্রবাসী ব্যবসায়ী খোরশেদ গাজী, স্বাস্থ্য পরিদর্শক মেহেদী হাসান গাজী এবং প্রকৌশলী ও সমাজসেবক সাগর আদনান।

প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ বলেন, “আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্যরা করোনা মহামারিকালে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, সচেতনতামূলক ক্যাম্পেইন, বন্যা ও দুর্যোগকালীন ত্রাণ সহায়তা, পথচারীদের নিরাপত্তায় সড়ক মেরামত, চিকিৎসাসেবা ক্যাম্প এবং প্রতি রমজান ও ঈদে খাদ্য সহায়তাসহ সমাজের জন্য নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।” তিনি আরও বলেন, “সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে শিক্ষাপ্রেম ও মানবসেবার ব্যতিক্রমী আয়োজন

আপডেট সময় : ০৭:০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫