ফরিদগঞ্জ ০১:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে মিথ্যা মামলার হয়রানী থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে সংক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, চোর সন্দেহে হত ১৩ নভেম্বর গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চর রাঘব রায় গ্রামে গণপিটুনির শিকার হন বাবু গাজী নামে এক যুবক। ২৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে কুলছুমা বেগম (৩২) বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখপূর্বক ১৪ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলায় উল্লেখিত ব্যক্তিরা বাবু হত্যার সাথে জড়িত নয় দাবী করে শুক্রবার মানববন্ধন করেন সংক্ষুব্ধ এলাকাবাসী।

মানববন্ধনে তারা বলেন, বাবু একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে। চুরি করতে গিয়ে সে গণপিটুনি খেয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সে এ্যাম্বুলেন্সে এসে জমি রেজিস্ট্রি করেছে। পিটুনির পর থেকে সে সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ কিংবা জিডি করেনি। অথচ মৃত্যুর পর তার পরিবারকে ব্যবহার করে বাণিজ্যে নেমেছে একটি স্বার্থান্বেষী মহল। হাসপাতালের রিপোর্ট অনুসারে বাবু স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেছেন বলে দাবী তাদের। তাই মিথ্যে মামলার হয়রানি থেকে মুক্তি পেতে সরকারের দায়িত্বশীল মহলের কাছে সর্বাত্মক সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪