ফরিদগঞ্জ ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কয়েক দশকের চলাচলের পথ কাঁটাতারের বেড়ায় বন্ধ! ‎ফরিদগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা ফরিদগঞ্জে শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ পুস্পের জোড়া গোলে জেলা প্রশাসক কাপের ফাইনালে ফরিদগঞ্জ ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম।। আটক -১ ফরিদগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল এন্ড কলেজে মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ফরিদগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি হলেন সোহেল বেপারী ফরিদগঞ্জ জাতীয় পতাকা ছাড়াই চলছে প্রাণিসম্পদ দপ্তরের কার্যক্রম

ফরিদগঞ্জে ‘মাদক চক্রের’ বিরুদ্ধে কথা বলায় যুবককে খুন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৪৭০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে মাদক কারবারিদের ছুরিকাঘাতে গুরুতর আহত সিএনজি অটোরিকশা চালক মো. মোস্তফা (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৮ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোস্তফা উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের বাসিন্দা এবং মৃত দিদার হোসেনের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১২ জুন রাতে স্থানীয় মাদক কারবারি সোহেল ও তার সহযোগীরা মোস্তফাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে পিঠে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ভাই মো. আলাউদ্দিন বলেন, “রাত ১০টার দিকে আমার ভাইকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিই। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।”
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল গং এলাকায় চিহ্নিত মাদক কারবারি। সোহেলের ভাই ফয়সাল এক দোকানির কাছ থেকে পেট্রোল আনার কথা বলে ৪,৬০০ টাকা নিয়ে তা আত্মসাৎ করেন। ভুক্তভোগী দোকানদার মোস্তফার আত্মীয় হওয়ায় তিনি বিষয়টি নিয়ে কথা বলায় মোস্তফার ওপর পরিকল্পিত হামলা হয়।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, “নিহতের ভাইয়ের অভিযোগে চারজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। দুজন জামিনে রয়েছেন। এখন ভিকটিম মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ‘মাদক চক্রের’ বিরুদ্ধে কথা বলায় যুবককে খুন

আপডেট সময় : ০৫:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫