ফরিদগঞ্জ ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ফরিদগঞ্জে ৪০ কার্টুন খেজুর পেল ৬৭ এতিমখানা সাংবাদিক লাঞ্ছনার তদন্তে গিয়ে অপদস্থ হলেন তদন্ত কর্মকর্তা

ফরিদগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ৪২৬ বার পড়া হয়েছে

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আওয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হীতেষ শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল। প্রধান অতিথি বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে আজকের এ মানববন্ধনের মধ্যদিয়ে আমরা জানাতে চাই, সরকারি,বেসরকারী, সামাজিক সায়ত্ব শাসিতসহ প্রতিটি সেক্টরের দায়িত্বরতদের কর্মের জবাবদিহিতা থাকতে হবে। সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। আমাদের আজকের শপথ হোক নিজে দুর্নীতি করব না এবং অন্যকেউ দুর্নীতি করলে বা করার চেষ্টা করলে প্রতিবাদ করব।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ ফরীদি। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩