ফরিদগঞ্জ ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কার দাপটে চলে ফরিদগঞ্জ রেজিস্ট্রি অফিস ৬০ হাজার টাকা উত্তোলন, এসএমএস এলো ১ লক্ষ টাকার নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা নিজের ঘর নেই, সড়কের পাশে বর্জ্য।। এ কেমন প্রথম শ্রেণির পৌরসভা! পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর উদ্যোগে আবু তাহের পেলেন অটোরিকশা ভুয়া সাংবাদিক ও মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন

ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর হাজী বাড়ি এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন শামীম খান (২৫), তার স্ত্রী ফারজানা আক্তার (১৮), ভাই নজরুল ইসলাম (৩২) এবং ভাগনি সুমাইয়া আক্তার (৭)।

ভুক্তভোগী শামীম খান বলেন, দীর্ঘদিন তিনি মালয়েশিয়ায় ছিলেন। দেশে ফিরে পৈত্রিক সম্পত্তির গাছের ডাল কাটতে গেলে চাচাতো ভাই তাজুল ইসলাম বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় রাজা মিয়া ঘটনাস্থলে এসে হস্তক্ষেপের চেষ্টা করলে তিনি এটিকে পারিবারিক বিষয় উল্লেখ করে এতে না জড়ানোর অনুরোধ করেন। পরে রাজা মিয়ার ছেলে ফজলে রাব্বি তাঁর মা আনোয়ারা বেগমকে মুঠোফোনে কল দিয়ে ক্ষমা চাইতে বলেন। বিকেলে এ নিয়ে আবারও উভয় পক্ষের মধ্যে বাক্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

শামীম খানের দাবি, সন্ধ্যার দিকে ফজলে রাব্বি, তার ভাই রিহাব, বাবা রাজা মিয়াসহ ৩০ থেকে ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করেন, ঘরে ব্যাপক ভাঙচুর চালান এবং স্বর্ণালংকার, একটি আইফোন ১৭সহ সাতটি মোবাইল ফোন, মালয়েশিয়ার ভিসাসহ পাসপোর্ট ও ৬০ হাজার মালয়েশিয়ান রিংগিত নিয়ে যান। হামলায় তিনি, তাঁর স্ত্রী, ভাই ও ভাগনি আহত হন। পরে তাঁদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা তিনটি স্টিলের আলমারি, একটি ফ্রিজ, একটি স্টিলের স্যুটকেস, একটি ওয়ারড্রোব, একটি খাট, একটি কেবিনেটসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন।

এ ঘটনায় ফজলে রাব্বি, রিহাব, রাজা মিয়া, আরাফাত মোল্লা ও রিপনসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ব্যক্তিকে আসামি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ফজলে রাব্বির মা তাছলিমা। তিনি বলেন, “তারা আমার ছেলেকে মারধর করেছে। তারাই নিজেদের ঘর ভাঙচুর করেছে।”

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, এ বিষয়ে আনোয়ারা বেগম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪

আপডেট সময় : ০১:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬