ফরিদগঞ্জ ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘর পুড়ে ছাই, শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এসএসসি ব্যাচ ১৯ স্কাউট নেতা ফাহিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা ও মুক্ত স্কাউটসের নিন্দা জামিন চাইতে গিয়ে ফরিদগঞ্জের সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেত জেলে ফরিদগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার হাজীগঞ্জের সন্ত্রাস বিরোধী মামলায় ফরিদগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক স্কাউটিংয়ের পোশাক নিয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ‘জান কবজ’ করার হুমকি!

ফরিদগঞ্জে ‘আশার আলো’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ ৭৩১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে ‘আশার আলো’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদগঞ্জের সামাজিক সংগঠনের আশার আলো’র তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ এর মিলনায়তনে তিনদিন ব্যাপী কর্মসূচীর সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রমের সমাপ্তি ঘটে। এদিন সংগঠনের যুগ্ন সাধারন সম্পাদক শাহরিয়া আরমান দিপুর উপস্থাপনায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইব্রাহিম খলিল শাকিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরন্নবী নোমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব এম এ কাশেম, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক জনাব নারায়ণ রবি দাস, সাইন্টিফিক স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসাইন, কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব চন্দ্র মজুমদার, সাংবাদিক আবদুল কাদির, মাওলানা আবুল কাশেম সহ অন্যান্যরা।

এদিন শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় সমাপনী অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। পরে আলোচনা সভা শেষে শীতবস্ত্র বিতরণ, কেক কাটা , কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে সামাজিক ও মানবিক কার্যক্রমে সর্বোচ্চ অংশগ্রহণকারী কয়েকজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সংগঠনের কয়েকজন সদস্য বিনামূল্যে রক্তদান এবং উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম পরিচালনা করেন।

সাংগঠনিক সূত্রে জানা যায়, কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বরাবরের মতোই সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে ‘আশার আলো’ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় : ০১:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২