ফরিদগঞ্জ ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জের গোয়ালভাওর বাজারে সরকারি চাল কালোবাজারিতে ধরা খেলেন বিএনপি নেতা সোহেল বেপারি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৬১৭ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করা ও বিক্রির অপরাধে এক দোকান মালিককে তিন মাসের কারাদণ্ড এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারি কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রায় তিন টন চাল দোকান থেকে উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজারে উপজেলা প্রশাসনের অভিযানে ৩০ কেজি ওজনের মোট ৯২ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।

অভিযানে দোকান মালিক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারীর সম্পৃক্ততা উঠে আসে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া তাকে উপজেলা কার্যালয়ে ডেকে এনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে দোকান মালিক সাইফুলকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উদ্ধারকৃত চাল উপজেলা খাদ্য পরিদর্শক জামাল উদ্দিনের উপস্থিতিতে জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২৩’ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জরিমানা হওয়া সোহেল বেপারী গোবিন্দপুর গ্রামের শাহ আলম বেপারীর ছেলে এবং দণ্ডপ্রাপ্ত দোকান মালিক সাইফুল ইসলাম একই গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া বলেন—
“সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অপরাধে একজনকে তিন মাসের কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত চাল জব্দ করে খাদ্য বিভাগে হস্তান্তর করা হয়েছে।”

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই চাল ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ। তা দোকানে কীভাবে এলো, সেটি বড় প্রশ্ন।” তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করার দাবি জানিয়েছেন।

উপজেলা বিএনপি কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে এমনটিই প্রশ্ন জনমনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জের গোয়ালভাওর বাজারে সরকারি চাল কালোবাজারিতে ধরা খেলেন বিএনপি নেতা সোহেল বেপারি

আপডেট সময় : ১১:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫