ফরিদগঞ্জ ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পা হারিয়েও হার মানেননি আবু তাহের-জেসমিন ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি

আমিরা বাজার-লতিফগঞ্জ সড়কের বেহাল দশা, ১৫ বছরেও হয়নি সংস্কার

গিয়াসউদ্দিন
  • আপডেট সময় : ০৭:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৪২৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার আমিরা বাজার থেকে লতিফগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক দীর্ঘ ১৫ বছরেও কোনো সংস্কার কাজের মুখ দেখেনি। ফলে খানাখন্দে ভরা এ সড়কটি আজ পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। একটু বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা জমে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটি যেন পরিণত হয় জলাশয়ে। প্রতিটি পা ফেলার সময় হাঁটু পর্যন্ত কাদায় ডুবে যায়। অনেক সময় কয়েক মিনিটে মাত্র কয়েক কদম অতিক্রম করা যায়। অথচ গ্রামে বিকল্প কোনো রাস্তার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী-পুরুষ, বয়োবৃদ্ধসহ সব শ্রেণির মানুষকে এই দুর্ভোগ সহ্য করে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আমির হোসেন বেপারী জানান, “রাস্তায় এত গর্ত যে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সুস্থ-সবল মানুষও এই সড়কে চলাচল করতে গিয়ে নাভিশ্বাস উঠছে।”

সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়ক জুড়ে বড় বড় গর্ত ও ভাঙা অংশ। বৃষ্টি হলেই পানিতে মিশে যায় কাদা, আর শুকনো মৌসুমে উড়ে ধুলার ঝড়। অথচ উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ হলেও এ সড়কটি সংস্কারের বাইরে রয়ে গেছে।

স্থানীয়দের দাবি, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কেউ এই সড়ক সংস্কারে এগিয়ে আসেনি। দীর্ঘদিনের অবহেলায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তারা দ্রুত সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমিরা বাজার-লতিফগঞ্জ সড়কের বেহাল দশা, ১৫ বছরেও হয়নি সংস্কার

আপডেট সময় : ০৭:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫