ফরিদগঞ্জ ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুস্থ বিএনপি নেতাকে দেখতে বাসায় গেলেন সংসদ সদস্য মো. আব্দুল হান্নান ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না! কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বে ফরিদগঞ্জের তারেকুর রহমান আজ ফরিদগঞ্জ মুক্ত দিবস ।। ১৯৭১ সালে চাঁদপুর জেলার প্রথম ফরিদগঞ্জ উপজেলা শত্রুমুক্ত হয় ‎ফরিদগঞ্জের কেরোয়ায় অবৈধ ড্রেজার বন্ধে প্রশাসনের অভিযান।।  সাংবাদিকের নিরাপত্তার আশ্বাস ইউএনওর ফরিদগঞ্জে ছাত্রলীগ কর্মী জুয়েল গ্রেপ্তার ফরিদগঞ্জে অগ্নিসংযোগ, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করুন, নিরীহ কাউকে হয়রানি নয় : এমপি আলহাজ্ব এম.এ হান্নান টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না!

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

একটু অসাবধানতা, আর তাতেই হারিয়ে যায় মূল্যবান ৪ ভরি স্বর্ণালংকার। যাত্রীর ফেলে যাওয়া সেই ব্যাগ পেয়ে সততার পরিচয় দেওয়ার বদলে লোভে পড়ে যান সিএনজি অটোরিকশাচালক। এমনকি স্বর্ণের ব্যাগ খুঁজে দেওয়ার অভিনয় করে সারাদিন ভুক্তভোগী পরিবারের পাশেও ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের চোখ ফাঁকি দিতে পারেননি। চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতায় উদ্ধার হয়েছে হারিয়ে যাওয়া ৪ ভরি স্বর্ণালংকার। এ ঘটনায় সিএনজি চালক সুমন ও তার বোন রুনাকে আটক করা হলেও পরবর্তী সময়ে ভুক্তভোগী যাত্রীর বিশেষ অনুরোধে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে আসা দুই নারী ও এক কলেজছাত্রী চাঁদপুর লঞ্চঘাট থেকে একটি সিএনজি অটোরিকশায় ফরিদগঞ্জের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে শাশিয়ালী গ্রামে প্রথম যাত্রী নামার সময় অসাবধানতাবশত ৪ ভরি স্বর্ণালংকারসহ নিজের ব্যাগটি সিএনজিতে ফেলে যান। পরে চালক সুমন চৌরঙ্গী বাজারের মোড়ে বাকি দুই যাত্রীকেও নামিয়ে দেন।

কিছুক্ষণ পর ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে দিশেহারা হয়ে পড়েন ওই নারী। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তিনি ও তার স্বজনরা। এদিকে ব্যাগটি নিজের কাছে রেখেও চালক সুমন সারাদিন ভুক্তভোগী পরিবারের সঙ্গে ব্যাগ খোঁজার অভিনয় করতে থাকেন। এতে প্রথমদিকে তার ওপর সন্দেহ করার সুযোগ পাননি কেউ।

অনেক খোঁজাখুঁজির পরও স্বর্ণালংকারের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। থানা পুলিশ প্রাথমিকভাবে সুমনকে জিজ্ঞাসাবাদ করলেও তিনি স্বর্ণালংকারের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।

তবে রহস্যের জট খুলতে বেশি সময় লাগেনি। পরবর্তীতে ভুক্তভোগীরা চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে অভিযোগ জানালে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তে নামে পুলিশের একটি দল। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিএনজিতে থাকা অপর দুই যাত্রীকে শনাক্ত করা হয়। তাদের জিজ্ঞাসাবাদেই বেরিয়ে আসে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য।

সবার শেষে সিএনজি থেকে নামা যাত্রী জানান, নামার সময় তিনি গাড়ির ভেতরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেছিলেন। বিষয়টি চালক সুমনকে জানালে তিনি তাকে আশ্বস্ত করে বলেন, ব্যাগটির মালিক তার বাড়ির পাশের প্রতিবেশী। তিনি নিজেই সেটি পৌঁছে দেবেন।

এই তথ্যের সূত্র ধরে ডিবি পুলিশ চালক সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তিনি ব্যাগটি নিজের কাছে রাখার কথা স্বীকার করেন। সুমনের দেওয়া তথ্য অনুযায়ী, যাত্রীদের নামিয়ে দিয়ে পাটওয়ারী বাজারের কাছে পৌঁছানোর পর তিনি ব্যাগটি খুলে ভেতরে ৪ ভরি স্বর্ণালংকার দেখতে পান। এরপর লোভের বশবর্তী হয়ে স্বর্ণালংকারগুলো নিজের কাছে রেখে ব্যাগটি সাছিয়াখালী গ্রামের কোকাগাজী বাড়িতে তার বোন রুনার ঘরে লুকিয়ে রাখেন।

পরে ডিবি পুলিশের একটি দল সাছিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে রুনার ঘর থেকে হারিয়ে যাওয়া ৪ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। এ সময় সুমন ও তার বোন রুনাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ এরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা ৪ ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে স্বর্ণালংকার ফিরে পাওয়ার পর ভুক্তভোগী যাত্রীর বিশেষ অনুরোধে সিএনজি চালক সুমন ও তার বোন রুনাকে ছেড়ে দেওয়া হয়েছে।

একটি ভুলে ফেলে যাওয়া ব্যাগ, সেই ব্যাগ ঘিরে চালকের লোভ, আর পুলিশের অনুসন্ধানে সত্য উন্মোচন—পুরো ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, সামান্য অসতর্কতার সুযোগ নিয়ে কেউ অন্যের সম্পদ আত্মসাৎ করতে চাইলে শেষ পর্যন্ত সত্যের মুখোমুখি হতেই হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিএনজিতে ফেলে যাওয়া ৪ ভরি স্বর্ণ নিয়ে চালকের লোভ ।। শেষ রক্ষা হলো না!

আপডেট সময় : ১০:৪১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬