ফরিদগঞ্জ ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ

সমকামিতার অভিযোগে প্রশ্ন – কে ঠিক, কে ভুল ?

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলায় ভিন্ন ধর্মের দুই কিশোরীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার পর সমকামিতার অভিযোগে তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার হিন্দু ধর্মাবলম্বী কিশোরী আরোহী (১৫) সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচিত হয় ফরিদগঞ্জের সকদিরামপুর তালুকদার বাড়ির মুসলিম কিশোরী রিতু মিয়ার (১৬) সঙ্গে। জানুয়ারিতে শুরু হওয়া এই পরিচয় দ্রুত বন্ধুত্বে রূপ নেয় এবং একে অপরের বাড়িতে যাতায়াত শুরু হয়।

পরবর্তীতে তারা আবেগ নয়, বরং আন্তরিক ভালোবাসা থেকেই একে অপরের প্রতি টান অনুভব করে এবং গত ১৭ এপ্রিল নিজেদের ‘পরিণয় সূত্রে আবদ্ধ’ হওয়ার কথা স্বীকার করে। তবে তাদের এ দাবি প্রমাণে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেনি।

এদিকে, আরোহীর পরিবার তার নিখোঁজ হওয়ার অভিযোগে ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পুলিশ জিডির ভিত্তিতে অভিযান চালিয়ে আরোহীকে উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজের অভিযোগের ভিত্তিতে কিশোরী আরোহীকে উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিষয়টিকে সামাজিক অবক্ষয়ের লক্ষণ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মানবিক দৃষ্টিকোণ থেকে কিশোরীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সমকামিতার অভিযোগে প্রশ্ন – কে ঠিক, কে ভুল ?

আপডেট সময় : ০৯:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫