ফরিদগঞ্জ ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ গাব্দেরগাঁও গ্রামে আদালতের রায়ের পরও মিলছে না জমির দখল ফরিদগঞ্জে তিনদিন ব্যাপি পিআইবি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে ভবণ নির্মাণের অভিযোগ ১২ বছর পালিয়েও চাকরি বহাল! ফরিদগঞ্জে মাদ্রাসা সুপারের নজিরবিহীন জালিয়াতি ফাঁকা ঘরই ছিল টার্গেট।। দক্ষিণ শাশিয়ালীতে প্রবাসীর কষ্টার্জিত সম্পদ চুরি ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে বসতঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৪ ফরিদগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে ফরিদগঞ্জে বিপি দিবস পালিত

শামীম হাসান
  • আপডেট সময় : ০৬:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ৪৮০ বার পড়া হয়েছে

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল (বিপি)-এর জন্মবার্ষিকী ও বিপি দিবস উপলক্ষ্যে ফরিদগঞ্জে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা চত্ত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷ পরে উপজেলা স্কাউটস সম্পাদক জিয়াউর রহমানের সার্বিক পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কাউটস কমিশনার হাসিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌলি মন্ডল৷ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার দ্বিপক কুমার রাউট, উপজেলা কাব লীডার জহিরুল ইসলাম, স্কাউট ইউনিট লীডার জাহিদুল ইসলাম ফাহিম, রাজিব মজুমদার। কাব ইউনিট লীডার নুর হোসেন খান, মিজানুর রহমান, তানজিন আরা, উম্মে হাবিবা, হাওয়া আক্তার, মোশাররফ মীরসহ অন্যান্যরা৷

অনুষ্ঠানে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ মেঘনাপাড় মুক্ত স্কাউটস গ্রুপ, ওনুআ মুক্ত স্কাউটস গ্রুপ ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিটের কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউট সদস্য অংশ নেয়৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‍্যালি ও কেক কাটার মধ্য দিয়ে ফরিদগঞ্জে বিপি দিবস পালিত

আপডেট সময় : ০৬:০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪