ফরিদগঞ্জ ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ময়ুর-৭ লঞ্চ থেকে প্রেমিক প্রেমিকার লা-শ উদ্ধার ।। প্রেমিকের বাড়ি ফরিদগঞ্জ

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৩৩৪ বার পড়া হয়েছে

চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এম ভি ময়ুর-৭ এর কেবিন থেকে আনোয়ার হোসেন(২৮) ও রোজিনা নামে প্রেমিক জুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) সকালে ঢাকা সদরঘাটে এই ঘটনা ঘটে। আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এবং রোজিনার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ।

এম ভি ময়ুরের চাঁদপুরের সুপারভাইজার আজগর হোসেন জানান, বৃহষ্পতিবার (১ আগষ্ট) রাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে এম ভি ময়ুর-৭ লঞ্চটি ঢাকা সদরঘাটে ভিড়ার পর সকল যাত্রী নামলেও একটি কেবিনে দরজা বন্ধ ছিল এবং ভিবত থেকে কেউ সাড়া দিচ্ছিল না। পরে লঞ্চের লোকজন সদরঘাট থানা পুলিশকে সংবাদ দিলে তারা এনে কেবিনের দরজা ভেঙ্গে একজন পুরুষ ও মহিলার লাশ উদ্ধার করে। তবে লঞ্চে থাকা লোকজনের ভাষ্যমতে তারা প্রেমিক জুটি ছিল বলে শোনা গেছে।
তবে বিস্তারিত জানতে এম ভি ময়ুরের ম্যানোজার সাঈদকে কয়েকবার মুঠোফোনে কল করলেও তিনি ধরেন নি।

সদরঘাট থানার ওসি আবুল কালাম জানান, লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে লঞ্চের কেবিনের দরজা ভেঙ্গে আনোয়ারকে ঝুলন্ত ও রোজিনা গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে। আনোয়ারের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভোটাল গ্রামে এবং রোজিনার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

আনোয়ার হোসেনের চাচা সালেহ আহমেদ জানান, তার ভাই হাফেজ অলি উল্ল্যাহের ছেলে আনোয়ার হোসেন। সে রাজবাড়ি জেলার একটি মাদ্রাসায় চাকুরি করার পাশাপাশি ওই এলাকার মসজিদে ইমামমতি করতো। সে এক ভাই ও ৫ বোনের মধ্যে সকলের বড়। পুলিশের মাধ্যমে তিনি ভাতিজার মৃত্যুর সংবাদ পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়ুর-৭ লঞ্চ থেকে প্রেমিক প্রেমিকার লা-শ উদ্ধার ।। প্রেমিকের বাড়ি ফরিদগঞ্জ

আপডেট সময় : ১২:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪