ফরিদগঞ্জ ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগে ধানের শীষের প্রার্থী মোঃ হারুনুর রশিদের সংবাদ সম্মেলন ফরিদগঞ্জে নির্বাচনী সহিংসতায় আটক ২ ফরিদগঞ্জে চিংড়ি ও ধানের শীষের সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত ১৫ ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর ও সদস্য সচিব শাওন বহিষ্কার ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা

মনোনয়ন বিতর্কে উত্তপ্ত ফরিদগঞ্জ, এনডিপির প্রেস ব্রিফিংয়ে তোলপাড় ফরিদগঞ্জ রাজনীতি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ৪৭০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সৃষ্ট সাংঘর্ষিক পরিস্থিতি নিরসন ও জোটের ভাবমূর্তি পুনরুদ্ধারে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনডিপির কো-চেয়ারম্যান মিজানুর রহমান পাটওয়ারী।

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নির্যাতন, হামলা, মামলা ও দমন-পীড়নের মধ্যেও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) বিএনপির পাশে থেকে রাজপথে সংগ্রাম করে এসেছে। আমাদের নেতাকর্মীরা বারবার গ্রেফতার, হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। তবুও আমরা কখনো জোট রাজনীতি থেকে সরে আসিনি। এনডিপি সবসময় বিএনপির সুখে-দুঃখে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে-এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।”

বক্তব্যে তিনি আরো বলেন, “চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে। সাবেক এমপি লায়ন হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়ার পর অপর প্রার্থী এম.এ. হান্নানের অনুসারীরা ভাঙচুর, সড়ক অবরোধ, সম্পত্তি নষ্টসহ সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেছেন। এই ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিক নয়, বরং ফরিদগঞ্জের ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতিকে ধ্বংস করছে।”

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”

সংবাদ সম্মেলনে বিএনপি ও সমমনা জোটের ঐক্য টিকিয়ে রাখতে একটি বিকল্প প্রস্তাবও দেন মিজানুর রহমান পাটওয়ারী। তিনি বলেন, “চাঁদপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য এনডিপি চেয়ারম্যান ক্বারি মো. আবু তাহের সাহেবকে অথবা সাবেক ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেনকে জোটের প্রার্থী ঘোষণা করা যেতে পারে। এতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং এই আসনে নিশ্চিত বিজয় অর্জন করে তা তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতি উৎসর্গ করা যাবে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিপির চাঁদপুর জেলা যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাসুদ, জেলা সদস্য আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ থানা সভাপতি মো. আবু বকরসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মনোনয়ন বিতর্কে উত্তপ্ত ফরিদগঞ্জ, এনডিপির প্রেস ব্রিফিংয়ে তোলপাড় ফরিদগঞ্জ রাজনীতি

আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫