ফরিদগঞ্জ ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৯ ডিসেম্বর স্বপ্নের ফরিদগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষা ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে দোয়া ও শুভেচ্ছা উপহার বিতরণ খুচরা সার ডিলার বাতিলের প্রতিবাদে মানববন্ধন ফরিদগঞ্জে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে মহিলা সমাবেশ ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী বদলের দাবিতে এবার মহিলা দলের মানববন্ধন পুলিশের বাধা উপেক্ষা করে ফরিদগঞ্জে বিএনপি কর্মীদের টানা সড়ক অবরোধ মনোনয়ন বিতর্কে উত্তপ্ত ফরিদগঞ্জ, এনডিপির প্রেস ব্রিফিংয়ে তোলপাড় ফরিদগঞ্জ রাজনীতি ‘আমি রোহিঙ্গা হয়ে আসিনি, ফরিদগঞ্জেই আমার জন্ম’ – লায়ন হারুনুর রশিদ

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নবীন কচি-কাঁচার মেলা ও ফরিদগঞ্জ থিয়েটারের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২ ৬৩৮ বার পড়া হয়েছে

শামীম হাসান

আলোচনা স্মৃতিচারণ এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ফরিদগঞ্জে পালিন হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস ।

৭ আগস্ট (রবিবার) বিকেলে ফরিদগঞ্জ ফিরোজা কলিম প্রশিক্ষণ কক্ষে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা ও ফরিদগঞ্জ থিয়েটার যৌথ উদ্যোগে কবিগুরুর ৮১ তম প্রয়াণ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার খুদে শিক্ষার্থী এবং ফরিদগঞ্জে থিয়েটারের নাট্য কর্মীরা উপস্থিত ছিলেন৷

আলোচনা পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক ‘নিশীথে’ এবং বিশেষ নাটক ‘রক্তকরবী’, আলেখ্যা নিয়ে আলোচনা করা হয়। এবং বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সব সৃষ্টি নিয়ে আলোচনা করা অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা৷ আলোচনা পর্ব শেষে বিশ্ব কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বাংলা সনের ২৫ বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ মে) পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদাসুন্দরী দেবী। বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতায় পৈতৃক বাসভবনে ইহলোক ত্যাগ করেন তিনি।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রয়াণ দিবসে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ কঁচি- কাচার মেলার সংগঠক ও ফরিদগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম হাসান, শিশু শিক্ষার্থী নাট্যকর্মী জাবের আলম ইশান, সানজিদা নবী আদ্রিতা, নাজনীন ইসলাম মুনা, সাবিহা জাহান দিহা, আজরা আমান অধরা, শাহরিয়ার নবী আবরার, ফারিহা জাহান, জাহিদুল ইসলাম ফাহিম, শামীম পাটওয়ারী সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নবীন কচি-কাঁচার মেলা ও ফরিদগঞ্জ থিয়েটারের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৩:১৭:১১ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২