ফরিদগঞ্জ ১১:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন

ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র গীতিনৃত্যানুষ্ঠান ও শিক্ষানুরাগী সম্মাননা

শামীম হাসান
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ১১২৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার আয়োজনে অনুষ্ঠিত হলো দিন ব্যাপি শিক্ষানুরাগী সম্মাননা, চিত্রাংকন প্রতিযোগিতা ও গীতিনৃত্যানুষ্ঠান।

শনিবার (২৭ মে) ঢাকায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রশিক্ষন কক্ষে বিকেল ৩ টায় চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিক। পরে এদিন সন্ধ্যায় ‘ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র উপদেষ্টা ও এনার্জি রেগুলেটরি কমিশন’র চেয়ারম্যান মো. নুরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি ড. রওশন আরা ফিরোজ, সহ-সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান, আলপনা চৌধুরী। এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ‘ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র সাধারণ সম্পাদক শামীম হাসান, নবীন কচি-কাঁচার মেলার আহ্বায়ক সানজিদা নবী আদ্রিতা, সদস্য সচিব জাবের আলম ঈশান।

আলোচনা পর্ব শেষে শিক্ষা, ক্রীড়া, শিশু ও সাহিত্য সংগঠক এবং সমাজকর্মে অবদান রাখায় কেন্দ্রীয় মেলার পক্ষ থেকে মরণোতৃতর সম্মাননা দেয়া হয় মো: কলিমুল্লা মিয়া কে এবং ‘ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র সাপ্তাহিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রশিক্ষণে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয় চিত্রাংকন প্রশিক্ষক অভিজিৎ রায় ও সংগীত প্রশিক্ষক স্বজন সাহা। এ সময় পিতার মরণোত্তর সম্মাননা পরবর্তী অনুভূতিমূলক বক্তব্য রাখেন মো: কলিমুল্লা মিয়ার ছেলে সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ লিটন।

শিক্ষানুরাগী সম্মাননা ও আলোচনা পর্ব শেষে গীতিনৃত্যানুষ্ঠান পরিবেশন করেন ত্রিপুরা, বেদে ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায় শিল্পিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা’র গীতিনৃত্যানুষ্ঠান ও শিক্ষানুরাগী সম্মাননা

আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩