ফরিদগঞ্জ ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৯ ডিসেম্বর স্বপ্নের ফরিদগঞ্জের মেধাবৃত্তি পরীক্ষা ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে দোয়া ও শুভেচ্ছা উপহার বিতরণ খুচরা সার ডিলার বাতিলের প্রতিবাদে মানববন্ধন ফরিদগঞ্জে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে মহিলা সমাবেশ ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী বদলের দাবিতে এবার মহিলা দলের মানববন্ধন পুলিশের বাধা উপেক্ষা করে ফরিদগঞ্জে বিএনপি কর্মীদের টানা সড়ক অবরোধ মনোনয়ন বিতর্কে উত্তপ্ত ফরিদগঞ্জ, এনডিপির প্রেস ব্রিফিংয়ে তোলপাড় ফরিদগঞ্জ রাজনীতি ‘আমি রোহিঙ্গা হয়ে আসিনি, ফরিদগঞ্জেই আমার জন্ম’ – লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২ ৬৯৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি সম্পন্ন

শামীম হাসান : ফরিদগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপিঠ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের ৬ষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

২৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে অত্র বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত লটারির মাধ্যমে সরকারি নিয়মানুযায়ী ১২০ জন শিক্ষার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১২০ জনের বাহিরে ওয়েটিং শিক্ষার্থী হিসেবে ১০ জন শিক্ষার্থীর একটি তালিকা প্রকাশ করা হয়। নির্ধারিত ১২০ জন শিক্ষার্থীর মধ্যে কোন শিক্ষার্থী ভর্তি না হলে খালি সিট হিসে ওয়েটিংয়ে থাকা শিক্ষার্থীদের বিবেচনা করা হবে।

২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় ১২০ জন সিটের বিপরীতে ২৬৫ জন শিক্ষার্থী ভর্তি ফরম তুলেছেন। আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে ১২০ সিটের মধ্যে ৬০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয় ৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীন কাজল এর পরিচালনায় লটারি প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি আজিজুন্নাহার, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লা আল মামুন ও অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর থেকে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র এবং ছাত্রীদের আলাদা শাখা ভিত্তিক শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু হবে। বিদ্যালয়ে দুটি আলাদা ভবন ছাত্র-ছাত্রীদের শ্রেণী পাঠদান কার্যক্রম চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জ এ.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারি সম্পন্ন

আপডেট সময় : ০৯:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২