ফরিদগঞ্জ ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পা হারিয়েও হার মানেননি আবু তাহের-জেসমিন ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি

ফরিদগঞ্জে সড়কের উপরে হেলে পড়া গাছে যান চলাচলে বিঘ্ন

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৫৬৩ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের আওতাধীন পূর্ব বড়ালী ইব্রাহীমিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসার উত্তর পাশে জনগুরুত্বপূর্ণ সড়কের উপর গাছ হেলে পড়েছে। বিভিন্ন সময় ভারী যানবাহন যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। ওই গাছটির নিচ দিয়ে যানবাহন অতিক্রম করার সুযোগ খুবই কম। বিভিন্ন সময় সড়কে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতের অন্ধকারে ও ঘন কুয়াশায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুতগতির যানবাহন গুলো বেশি ঝুঁকিতে রয়েছে। ঝুঁকে পড়া প্রতিটি গাছের গায়ে গাড়ির আঘাতের প্রচুর ক্ষতচিহ্ন রয়েছে ফলে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে আর এই অংশের রাস্তা দিন দিন মহা বিপজ্জনক হয়ে ওঠে যাত্রীদের কাছে রূপ নিচ্ছে আতঙ্কে। বর্তমানে এই সড়ক দিয়ে বহু ছোট-বড় বহু যানবাহন উপজেলা সদর থেকে প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করার কারনে গাছটি অপসারন জরুরী হয়ে পড়েছে বলে দাবী স্থানীয়দের।

পথচারী ও এলাকাবাসী দাবীর প্রেক্ষিতে বুধবার (৬ ডিসেম্বর) গাছটির স্থানে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারা নির্যাতিত নেতা ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। উপস্থিত স্থানীয়দের তিনি জানিয়েছেন সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে গণমানুষের চলাচলের স্বার্থে গাছটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সড়কের উপরে হেলে পড়া গাছে যান চলাচলে বিঘ্ন

আপডেট সময় : ০৩:৪৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩