ফরিদগঞ্জ ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুতা হাতে প্রধান শিক্ষকের দিকে তেড়ে যাওয়া শিক্ষিকাই পদোন্নতি পেয়ে হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন অপেক্ষায় রইল তিন বছরের শিশু, সড়কে প্রাণ হারালেন বাবা ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২ বাবাকে ডাক্তার দেখাতে গিয়ে সড়কে প্রাণ ঝড়লো কলেজ শিক্ষার্থীর  কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের বিয়ের দাবিতে অনশন ।। ছেলের মা-বোন ও চাচির মারধরে অচেতন অনশনকারী অবশেষে প্রতারক মমতাজ চেক জালিয়াতির মামলায় কারাগারে ফরিদগঞ্জ সাহিত্য সংসদের  উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

ফরিদগঞ্জে সাজ্জাদ রশিদ সুমনের জাপার মনোনয়ন প্রাপ্তিতে আনন্দ মিছিল ও মিষ্টি উৎসব

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ৪৮৯ বার পড়া হয়েছে

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে জাপার দলীয় মনোনয়ন পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ আসনে দলীয় মনোনয়নের জন্য ৩ জন প্রার্থী ছিলেন।

এদিকে ফরিদগঞ্জ আসনে জাতীয় পার্টির যোগ্যপ্রার্থীকে মনোনয়ন নিশ্চিত করায় দলটির সাংগঠিক কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাংগঠনিক কার্যালয় এসে শেষ হয়। এছাড়াও জাতীয়পার্টির মনোনয়ন নিশ্চিতের খবরে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি উৎসব অনুষ্ঠিত হয়।

তাৎক্ষনিক অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সহসভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, যুগ্ম সম্পাদক মাহফুজ শেখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,পৌর জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন কাজী, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মো. আনোয়ার হোসেন বাবলু শেখ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড কমিটির জাতীয়পার্টির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির সভাপতি আব্দুল আওয়াল মিয়াজী বলেন, আমরা আমাদের কাঙ্খিত প্রার্থী পেয়েছি। তাকে নিয়ে আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এ আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজ করেছি। আমাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করায় ইতোমধ্যে উপজেলা জুড়ে আনন্দ মিছিল ও মিষ্টি উৎসব শুরু হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে উপজেলা জাতীয়পার্টি ও অঙ্গসহযোগী সংগঠন গুলোর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সাজ্জাদ রশিদ সুমনের জাপার মনোনয়ন প্রাপ্তিতে আনন্দ মিছিল ও মিষ্টি উৎসব

আপডেট সময় : ০৪:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩