ফরিদগঞ্জ ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা ফরিদগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় লম্পট অটোরিকশা চালক গ্রেপ্তার, আদালতে জবানবন্দি জে কে ফিলিং স্টেশনের মুচলেকা ও লাখ টাকা জরিমানা ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া

ফরিদগঞ্জে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আমীর আজম রেজার নির্বাচনী প্রচারনায় হামলা ও হুমকির অভিযোগ

ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৫৯১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের প্রার্থী আমীর আজম রেজা মঙ্গলবার (২১মে ) রাতে জরুরী সংবাদ সম্মলনে করেছেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে এই চেয়ারম্যান প্রার্থী বলেন, সারা দেশে দুই দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিশেষ করে ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করছে। আমি আশা করছি আগামী ২৯মে অনুষ্ঠিতব্য ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সেই ধারাবাহিকতাই অব্যাহত থাকবে। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই পরিবেশ অশান্ত হয়ে উঠছে। ইতিমধ্যেই বিভিন্ন স্থানে আমার পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। আমার প্রচার কাজে মাইক ও গাড়ী ভাংচুর ছাড়াও বেশ কয়েকজন কর্মী সমর্থকের উপর হামলা হয়েছে। প্রতিপক্ষ খাজে আহমেদ মজুমদারের অনুসারি একদল কিশোর গ্যাং হরহামেসা এই কাজ করে যাচ্ছে। আমি মৌখিক ভাবে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি আগামী ২৫ মে থেকে তারা আরো সহিংস হয়ে উঠবে। তারা আমার আনারস প্রতীকের কোন কর্মীকে মাঠে থাকতে দিবে না। তাদের হুমকি ধমকি এবং মেরে ফেলার হুমকি দেয়া হচ্ছে। প্রশাসন কোন ব্যবস্থা না নিলে এবং সন্ত্রাসী কার্যক্রম এভাবে চলতে থাকলে আমার নির্বাচন বর্জন করা ছাড়া আর কোন গতান্তর থাকবে না। তবে আমি শেষ পর্যন্ত নির্বাচনে থেকে এর শেষ দেখে যাবো।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মাহফুজুল হক। এসসম তিনি বলেন, আমিও তাদের হুমকি মুখে রয়েছি। আমি প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী করছি এবং জনগণকে তাদের কাঙ্খিত প্রার্থীকে ভোট দেয়ার ব্যবস্থা করার দাবী করছি। আমরা অচিরেই সন্ত্রাসীদের তালিকা প্রশাসনকে দিবো।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম কে মানিক পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, আনারস প্রতীকের নির্বাচন পরিচালনার অন্যতম সমন্বয়কারী নজরুল ইসলাম, সদস্য দেলোয়ার হোসেন, হানিফ রাজা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী আমীর আজম রেজার নির্বাচনী প্রচারনায় হামলা ও হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৬:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪