ফরিদগঞ্জ ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন : সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৬ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা গভীর রাতে জানালার গ্রিল কেটে হানা, গলায় দা ঠেকিয়ে লুট ২ ভরি স্বর্ণ কার দাপটে চলে ফরিদগঞ্জ রেজিস্ট্রি অফিস ৬০ হাজার টাকা উত্তোলন, এসএমএস এলো ১ লক্ষ টাকার নতুন নেতৃত্বে ‘স্বপ্নের ফরিদগঞ্জ’ ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা নিজের ঘর নেই, সড়কের পাশে বর্জ্য।। এ কেমন প্রথম শ্রেণির পৌরসভা! পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর উদ্যোগে আবু তাহের পেলেন অটোরিকশা

ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন : সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৬ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং বর্তমান ৬ জন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলায় আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত থাকার সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

এতে আরও উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিলো। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি খাজে আহমেদ মজুমদার (৪৮), ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক (৪৫), বর্তমানে কারারুদ্ধ ২ নম্বর বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদ (৪৮), ১১ নম্বর চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসাইন আহাম্মদ রাজন (৪০), সাবেক জেলা পরিষদ সদস্য মো. মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন (৪২) এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল চৌধুরী (৪৫)।

এছাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), ইউপি সদস্য মো. জাকির হোসেন মেম্বার (৪৫), জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), জিএম হাসান তাবাচ্চুম (৪৫), আল আমিন (২১), সাত্তার ছৈয়াল (৫৫), হাসান মেম্বার (৩৮), সুমন খাঁন (২৮), মো. শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মো. মাসুদ রাঢ়ী (৩০), জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫) ও মাহবুব শেখ (৩২) সহ অজ্ঞাতনামা আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার অন্যতম আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশীদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালন : সাবেক উপজেলা চেয়ারম্যান ও ৬ ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬