ফরিদগঞ্জ ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল চট্টগ্রামে সংবর্ধনা গ্রহণ করলেন ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুম আলম তালুকদার ৩৫ দিনেও তদন্ত প্রতিবেদন হয়নি ৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৮৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ফরিদগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসানের যৌথ স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

এর আগে ফরিদগঞ্জ পৌরসভা সংলগ্ন মুক্তিযোদ্ধা কার্যালয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মো. ছলেমান মিজি, আবু তাহের পাঠান, দেলোয়ার হোসেন, মো. সহিদ উল্লাহ সাউদ, আবু তাহের মিঞাসহ আরও অনেকে।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর আবুল হাসেমের সুযোগ্য সন্তান কাজল পাটওয়ারী রাজুকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা সাইদুল হক মিজির সুযোগ্য সন্তান আলী আক্কাস মিজিকে সদস্য সচিব করে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ও লাল-সবুজের পতাকা। নতুন প্রজন্মের কাছে সেই আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতেই এ কমিটি কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন

আপডেট সময় : ০৬:৫২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫