ফরিদগঞ্জ ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দুই মাদক কারবারিকে গাছের সাথে বেধে গণধোলাই দিয়ে পুলিশ দিলো জনতা নিজের ঘর নেই, সড়কের পাশে বর্জ্য।। এ কেমন প্রথম শ্রেণির পৌরসভা! পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা ও এটিএম বুথ উদ্বোধন পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনওর উদ্যোগে আবু তাহের পেলেন অটোরিকশা ভুয়া সাংবাদিক ও মা’দ’ক কারবারি কামরুল হাসান রনিকে গ্রে’প্তা’রে’র দাবিতে মানববন্ধন ফরিদগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ৪৪৭তম শাখার উদ্বোধন পা হারিয়েও হার মানেননি আবু তাহের-জেসমিন ফরিদগঞ্জে কসমিক এয়ারের ফ্রি সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত ফরিদগঞ্জের গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজারে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সন্ধ্যায় রূপসা দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সীমান্তবর্তী ওই এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার বাজার এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালানো হয়। এ সময় মাদকসেবনের অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-সোহেল (৩০ দিনের কারাদণ্ড), আল আমিন (৬০ দিনের কারাদণ্ড) এবং রাকিব হোসেন (৩০ দিনের কারাদণ্ড)। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাজাপ্রাপ্ত আসামিদের থানা-পুলিশের মাধ্যমে চাঁদপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট সময় : ০২:৩৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬