ফরিদগঞ্জ ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৫ বছরের সংসার, তবু স্বামীর কাছে ‘অচেনা’ আফিয়া পাঁচ দশকের চেনা পথেই থামল তাহের মাস্টারের জীবন মন্ত্রী আসার গুঞ্জনেই পাল্টে গেল ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র গ্যারেজে যাওয়ার পথে নিখোঁজ, রাতে ডোবার কাদায় মিলল ইব্রাহিমের নিথর দেহ ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল উৎসব দুর্যোগ মোকাবিলায় ৫২ স্কাউদেটের হাতে-কলমে প্রশিক্ষণ ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ এক সপ্তাহে ২০ চুরি, আতঙ্কে ফরিদগঞ্জবাসী ফরিদগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান এর মধ্যস্থতায় পাউবির খাছ বিক্রি! থানায় অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপি অফিসে হামলার মামলায় সাবেক এমপি’র প্রতিনিধি আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১১৩২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমানের প্রতিনিধি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম নিরুকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) সকালে উপজেলার চর দুখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই সময় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রায় আড়াই বছর পর, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি, যুবদল নেতা এমরান হোসেন স্বপন ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মাজহারুল ইসলাম নিরুকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ সোমবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। একই দিন দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বিএনপি অফিসে হামলার মামলায় সাবেক এমপি’র প্রতিনিধি আটক

আপডেট সময় : ১১:৪৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫