ফরিদগঞ্জ ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাউতলি শাহ আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা মাতৃছায়া কিন্ডারগার্টেন ফরিদগঞ্জে সাংস্কৃতিক, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মা সমাবেশ ও পুরস্কার বিতরণ সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান আর বেঁচে নেই দক্ষিণ রূপসা ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ফরিদগঞ্জে  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে বিল্ডিং নির্মাণ কাজ ফরিদগঞ্জে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা ৩ শতাধিক রোগী পেলেন বিনা মূল্যের সেবা ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাবেক এমপি ও প্রেসক্লাবের সভাপতির মধ্যস্থতায় নিষ্পত্তি ফরিদগঞ্জে প্রবাসী পরিবারের ঘর নির্মাণে বাধা, জরাজীর্ণ ঘরে পরিবারটির মানবেতর জীবনযাপন ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঘর পুড়ে ছাই, শিশুসন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস

ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তন করে এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৪৫১ বার পড়া হয়েছে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড থেকে বিশাল মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানের পুত্র আব্দুল্যাহ-বিন-হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, আব্দুর রহমান, মাসুদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল মিজি, যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, উপজেলা মৎস্যজীবী দলের নেতা ইউনুস মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, মহিলা দলের আহ্বায়ক রেবেকা সুলতানা, যুগ্ম আহ্বায়ক ফারজানা বেগম, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউছুফ চৌধুরী শাওন প্রমুখ।

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমএ হান্নানের পুত্র আব্দুল্লাহ-বিন-হান্নান বলেন, আমার বাবা দীর্ঘদিন আপনাদের পাশে ছিলেন, আগামীতেও থাকবেন। আমার বাবার প্রতি আপনাদের যে ভালোবাসা দেখছি তা ভুলবার নয়। আমার বাবা বিএনপি পরিবারকে সব সময় নিজের পরিবার মনে করেন। দল করে অনেকেই টাকা-পয়সা কামিয়েছেন, আর আমার বাবা দিয়ে গিয়েছেন। আপনাদের দাবি যদি দলের নীতি নির্ধারকরা মেনে না নেন, তাহলে আপনারা যেই সিদ্ধান্ত নিবেন তা মেনে নেবো।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন, আমাদের সকল দাবি মেনে নিয়ে দলের মনোনয়ন পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন আলহাজ্ব এমএ হান্নানকে প্রদান করার মাধ্যমে পুরো উপজেলাবাসী এবং বিএনপির আপামর নেতা-কর্মীদের হৃদয়ের কথা দলীয় নেতৃবৃন্দ রাখবেন বলে মনে করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তন করে এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

আপডেট সময় : ০৪:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫