ফরিদগঞ্জ ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জ ইকরা মডেল মাদরাসার বৃত্তি পেলো ৬ শিক্ষার্থী ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে আত্মনির্ভরতার পথে সুবিধাবঞ্চিত নারীরা চিকিৎসার আলো পৌঁছাল প্রান্তিক মানুষের দোরগোড়ায়, স্বপ্ন ছায়ার ক্যাম্পে স্বস্তির হাসি তিন শতাধিক মুখে ফরিদগঞ্জে যুবদলের কেন্দ্রীয় নেতা তারেকুর রহমানকে সংবর্ধনা চাঁদপুরে ‘অ্যাওয়ে স্কলার্স’ এর নতুন শাখার গ্র্যান্ড ওপেনিং: জাপানি ভাষা ও ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত ‎ জুতা হাতে প্রধান শিক্ষকের দিকে তেড়ে যাওয়া শিক্ষিকাই পদোন্নতি পেয়ে হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন অপেক্ষায় রইল তিন বছরের শিশু, সড়কে প্রাণ হারালেন বাবা ভাতিজার ন্যায় বিচার চাইলেন মোতাহার পাটওয়ারী বিএনপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের মহড়া ঘটনায় পুলিশের হাতে আটক ২

ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শামীম হাসান
  • আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩৮০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী পর্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শামীম হাসান নিশানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানুয়া সালেহীয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, ফরিদগঞ্জ বাজারের ১ টু ৯৯ মার্কেটের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী মোঃ ইসমাইল গাজী। অনুষ্ঠানের সমাপনী পর্বে রম্য বিতর্ক অনুষ্ঠানে কবিরাজ, ঘটক, রাঁধুনী, মেকাপ সুন্দরী, দালাল, কাজের বুয়া, টিকটকার চরিত্রে বক্তব্য উপস্থাপন করে বিতার্কিকরা। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তব্য, দেশাত্মবোধক গান ও কাছিটানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংগঠনটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব আল- আমীন গাজী মানিক জানান, আমরা এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানুয়া এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছি। এছাড়া এ বছর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে সংগঠনের সদস্যদের নিয়ে আনন্দ ভ্রমণসহ নানা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদগঞ্জে বিউটিফুল ধানুয়ার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪