ফরিদগঞ্জ ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনী সিদ্ধান্তে অনড় আলহাজ্ব এম এ হান্নান কে বিএনপি থেকে বহিষ্কার চিকিৎসার অভাবে যন্ত্রণায় দিন কাটছে দিনমজুর জাকিরের পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব উসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফরিদগঞ্জে সম্মিলিত ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ ও দোয়ানুষ্ঠান ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে স্বপ্নের ফরিদগঞ্জ’র মেধাবৃত্তি পরীক্ষা মাছ কিনতে গিয়ে বাড়ি ফেরা হলো না রোমানের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ‘মৃত্যুকূপ’ ইটভাটা ফরিদগঞ্জে বিএনপির প্রার্থী পরিবর্তন করে এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ফরিদগঞ্জে বিরোধপূর্ণ জমিতে দখল–সংকট চরমে

ফরিদগঞ্জে বন্যায় দুর্গত মানুষের মাঝে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেনের খাদ্য সামগ্রী বিতরণ 

শামীম হাসান
  • আপডেট সময় : ১২:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ফরিদগঞ্জের কৃতি সন্তান ঢাকা মেট্টো পলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেন।
শনিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গাঁ তালীমুল কোরআন নরানী হাফিজিয়া মাদরাসা চত্বরে স্থানীয় পরিবারগুলোর মাঝে বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী ও পোশাক বিতরণ করেছেন ঢাকা মেট্টো পলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন।
খাদ্য সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা পারস্পরিকভাবে প্রত্যেকে প্রত্যেকের দিকে খেয়াল রাখবো।  একজনের সমস্যা থাকলে অপরজন সেটির সমাধান করার চেষ্টা করবো, এসময় মানসিকতা সবার থাকতে হবে। পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব থাকলেই আমরা সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রিপন, আ্যডভোকেট শহিদুল আলম চন্দ্রন, ব্যবসায়ী দেলোয়ার হোসেন৷
বিতরণকৃত খাবারের প্রতিটি প্যাকেটে,  ছিলো চাল,ডাল,তেল, চিড়া, চিনি,, মুড়ি, পানি, দুধ, বিস্কুট, ঔষধ, স্যালাইন, মোমবাতি, গ্যাস লাইট, স্যানেটারি ন্যাপকিন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে বন্যায় দুর্গত মানুষের মাঝে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. শাহাদাৎ হোসেনের খাদ্য সামগ্রী বিতরণ 

আপডেট সময় : ১২:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪