ফরিদগঞ্জ ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫ কারবারি বদরপুর আলিম মাদ্রাসার সভাপতি হলেন সাংবাদিক ফখরুল আলম ফরিদগঞ্জে প্রেসক্লাব-বিএনপি সমঝোতা বৈঠক, সংবাদ বর্জনের ঘোষণা স্থগিত ‎ফরিদগঞ্জে IUGIP সড়কের কাজে অনিয়মের অভিযোগ ফরিদগঞ্জে বিএনপির সংবাদ বর্জনের ঘোষণা এক দেহে দুই প্রাণ, দারিদ্র্যে থমকে আছে দুই শিশুর চিকিৎসা ও নতুন জীবনের স্বপ্ন ‘মিথ্যা’ অভিযোগে প্রবাসী ও তার পরিবারকে লাগাতার হয়রানি যে মাটিতে জন্ম, সেই মাটিতেই শেষ শয্যা ফরিদগঞ্জে অর্থ কেলেঙ্কারির অভিযোগে বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষকসহ ২জন বরখাস্ত সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে প্রজ্জ্বলন’র নয়া কমিটি গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ৭১০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন এর কার্যনির্বাহী কমিটি গঠন

সভাপতি- খাদিজা তাসনীম ও সাধারণ সম্পাদক- শামীম হাসান

নিজস্ব প্রতিনিধি

ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষার আলো ছাড়ানো ,স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজে নিয়োজিত ফরিদগঞ্জে অসহায় শিশুদের বন্ধনে পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন এর নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

১৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় খাদিজা তাসনীম কে সভাপতি ও শামীম হাসান কে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরেরর জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

প্রজ্জ্বলন এর কার্য নির্বাহী কমিটির (২০২২-২৩) এর অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- তৌহিদুর রহমান রণি, সাংগঠনিক সম্পাদক- সাকিব আহমেদ, অর্থ সম্পাদক- জাহিদুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক- মাহবুব হোসেন, প্রচার সম্পাদক- সানজিদা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক- তাহসিন মিলন, নির্বাহী সদস্য- লাভলী আক্তার, নির্বাহী সদস্য- পিয়াস চন্দ্র দাস, নির্বাহী সদস্য- রেদোয়ান খান।

উল্লেখ্য, ২০২১ সালে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ৪ জন স্বেচ্ছাসেবক সংগঠনটির কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে সেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে অসহায়, ছিন্নমূল শিশুকে খুঁজে বের করেন। ১৬ জন সুবিধাবঞ্চিত শিশুকে দিয়ে শুরু হয় প্রথম সাপ্তাহিক পাঠদান কর্মসূচি। পাঠাদান শেষে বাচ্চাদের উৎসাহের জন্য দেওয়া হয় নাস্তা। শিক্ষক প্রতিনিধিদের দেওয়া মাসিক চাঁদায় চলছে সংগঠনটির কার্যক্রম। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ২০ জন শিক্ষক প্রতিনিধি সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ৬৫ জন শিক্ষার্থীদের সাপ্তাহিক পাঠদানেট পাশাপাশি তাদের পৰয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণে করে আসছে। একই সাথে বিভিন্ন দরিদ্র শিক্ষার্থীদের একবছরের শিক্ষা উপকরণ দিয়ে আসছে এবং তৃনমূল পর্যায়ে যারা সত্যিকারের সুবিধাবঞ্চিত, তাদেরই সহায়তা করছে।’ শুধু শিক্ষা উপকরণই নয়, তাদের কে শীতবস্ত্র বিতরণ এবং ঈদ উপহার বিতরণ করা যাতে করে তাদের ঈদের আনন্দটুকু পরিপূর্ণ থাকে। সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতার পাশাপাশি সংগঠনটি কাজ করছে রক্তদান নিয়ে। বিভিন্ন সময়ে স্কুল,কলেজ ও উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সুবিধার্থে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় করে আসছে সংগঠনটির সদস্যরা। মূমুর্ষ রোগীকে রক্তদান সহ নানান সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটির পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদগঞ্জে প্রজ্জ্বলন’র নয়া কমিটি গঠন

আপডেট সময় : ১০:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২